মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘নারী ও শিশু সবার আগে, বিপদে- দূর্যোগে প্রাধান্য পাবে” ।ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর হতে বিশ্ব জনসংখ্যা দিবস পালনে শনিবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীতে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন হাসপাতাল জামে মসজিদের ঈমাম মোঃ ছামিউল ইসলাম, গীতা পাঠ করেন সুমিতা রাণী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি বলেন বিশ্ব জনসংখ্যা দিবসে সকলকে শপথ নিতে হবে আগামীতে জনসংখ্যা রোধ কল্পে সরকারি কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না। সরকার একুশ ভিশন বাস্তবায়নে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন টেকনিক্যাল কলেজ স্থাপনের ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি জনসংখ্যা কমানোর লক্ষ্যে নিজেদেরকে সচেতন হতে হবে। স্বল্প উন্নত দেশ হলেও আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মধ্য আয়ের দেশ হিসাবে উন্নতি লাভ করবে। তিনি জনসংখ্যা দিবসে বলেন আমরা দল মত নির্বিশেষে এই এলাকার মানুষের উন্নয়ন করছি। স্বাস্থ্য সেবা বৃদ্ধি করনে আপনাদেরকেও হাসপাতালে রুগী দেরকে চিকিৎসা সেবা দিতে হবে। তাহলে রুগীরা আপনাদের প্রতি আশাবাদী হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী বলেন আপনাদের সমস্যা রয়েছে সেগুলি পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ফজলুর রহমান, ফুলবাড়ী উপজেলা মেডিকেল অফিসার (এমসি এইচ-এফপি) ডাঃ মোঃ নরুল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা বানু, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, উপজেলা পুষ্টিবিদ মোঃ আজিজূল ইসলাম, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকছেদ আলী, দিনাজপুর আইনজীবি সমিতির ফুলবাড়ীর এডভোকেট মোঃ লিয়াকত আলী। এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সুধিজন, বিভিন্ন সমাজ সেবক, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীগণ, ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরিশেষে মন্ত্রী পরিবার পরিকল্পনায় মাঠ পর্যায়ে ভাল কাজ করায় ৪ জনের হাতে সার্টিফিকেট প্রদান করেন। এরা হলেন মিসেস রহিমা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী,এলুয়াড়ী ইউপি, মিসেস আর্জিনা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা হেডকোয়াটার ক্লিনিক, শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র আ্লাদীপুর, মোঃ হাসান মুনতাছির, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, এলুয়াড়ী ইউপি। শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মন্ত্রীকে একটি ক্রেস প্রদান করেন। বিশ্ব জনসংখ্যা দিবসের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইসমাইল হোসেন।