• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমি আবারো খেলা দেখাবো: ডিপজল

Dipjolবিনোদন ডেস্ক: দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন ডিপজল। সম্প্রতি ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আবারো বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটে তার। শুধু অভিনয়েই নয় নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নয়টি চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি হালের চলচ্চিত্র নিয়ে সমালোচনা করেছেন এ জনপ্রিয় অভিনেতা। সাম্প্রতিক সিনেমাগুলোকে তিনি নাটক বলে অভিহীত করেন ফেসবুক ফ্যানপেজ এ দেয়া এক বক্তব্যে। শুধু তাই নয়, সিনেমায় আবার ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

নিজের ফেসবুক ফ্যান পেইজে ডিপজল লিখেন,‘ইদানিং দেখছি কত সিনেমা নাটক। জোর করে সিনেমা হিট করা যায় না। সিনেমা হিট হয় তখনই যখন পরিপূর্ণ মসলা থাকে সিনেমায়। আমি আবারো আসবো, আপনারা পাশে থাকলে আমি আবারো খেলা দেখাবো।’

ডিপজল অভিনীত ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলো হল- আম্মাজান, তেজী, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদি মা, কাজের ছেলে, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিকশাওয়ালার ছেলে ইত্যাদি। এছাড়া ডিপজল অভিনীত সর্বশেষ এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ