• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফিরতে চায় না বাংলাদেশী ছিটমহলের বাসিন্দা

1430924588সিসি নিউজ: ভারতের অভ্যন্তরে অবস্থিত ৫১টি ছিটমহলে বসবাসকারী বাংলাদেশিদের কেউই আসতে চায়নি বাংলাদেশে। গত সাতদিন ধরে যৌথজরিপ কার্যক্রমের তদারকি করা ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরে আসেন বাংলাদেশি পর্যবেক্ষক দলের প্রধান ও রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল।

রোববার সকালে মিনু শীল সাংবাদিকদের জানান, ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের মধ্যে কেউই বাংলাদেশের নাগরিকত্ব চায় না। গত সাতদিনে একজনকেও খুঁজে পাওয়া যায়নি যার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার ইচ্ছে আছে।

এর আগে গত ৮ জুলাই বাংলাদেশি পর্যবেক্ষক দলটি ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ৫১টি ছিটমহলে চলমান যৌথজরিপ কার্যক্রম পর্যবেক্ষণে যান। পর্যবেক্ষণ শেষে জানতে পারেন ওইসব ছিটমহলের কোনো বাসিন্দাই বাংলাদেশে ফিরে আসতে চাননি।

সূত্রমতে, বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধি দলটি গিয়ে চারভাগে ভাগ হয়ে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জসহ বিভিন্ন মহকুমা ও থানা এলাকার মধ্যে থাকা বাংলাদেশি ছিটমহলের জরিপ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল। সঙ্গে ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, রংপুরের জোনাল সেটেলম্যান্ট অফিসার আব্দুল মান্নান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মোতালেব, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহম্মদ মাহমুদুল আলম, পরারাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ শাহ-সাত আন্দালিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর যুগ্ম পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, রংপুর ডিআইজি অফিসের অতিরক্তি পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ জামান আশরাফ।

দেশে ফিরে প্রতিনিধি দলের প্রধান ও রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল স্থানীয় সাংবাদিকদের জানান, সেখানে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবেই যৌথ জরিপ কার্যক্রম চলছে। জরিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশি জরিপকারীদেরও দেশটির সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা দিচ্ছে।

মিনু শীল আরো জানান, গত সাতদিনে বাংলাদেশি ছিটমহলগুলো থেকে দেশের মূল ভূখণ্ডে আসতে চান, এমন কাউকে পাওয়া যায়নি। ফলে ওইসব মানুষ ভারতীয় নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেদেশে থেকে যাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলে শুরু হয়েছে যৌথ জনগণনা। চলবে ১৬ জুলাই পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ