• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নষ্টের গোড়া মুশারফ!

Mosarofআন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর নিয়ে বর্তমানে যা কিছু সমস্যা তার মূলে অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফ। বোমাটি ফাটালেন আর এক পারভেজ৷ খোদ পাকিস্তান মন্ত্রিসভার সদস্য পারভেজ রশিদ দাবি করেছেন, কাশ্মীর প্রশ্ন যে আজও ভারত-পাকিস্তান উভয় দেশকে ভোগাচ্ছে, সেজন্য যাবতীয় নষ্টের গোড়া হলেন প্রাক্তন পাক সেনাশাসক। রবিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ সাংবাদিকদের বলেন, “কাশ্মীর সমস্যার মূল কারণ পারভেজ মুশারফ। এতদিনে কাশ্মীর সমস্যা মিটে যেত, যদি না পারভেজ মুশারফ সেনা অভ্যুত্থান ঘটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করতেন।” একই সঙ্গে রশিদের দাবি, পাকিস্তানকে যে এখনও জঙ্গি কার্যকলাপের জন্য দোষী করা হয় তার জন্যও দায়ী এই মুশারফ। বিগত এক দশক ধরে পাকিস্তান যে সংকটে পাকিস্তান পড়ে রয়েছে, তার জন্যও পারভেজ রশিদ পারভেজ মুশারফকেই দায়ী করেন। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে ভারতের হাতে মার খাওয়ার পরেই পারভেজ মুশারফ পাকিস্তানের নির্বাচিত নওয়াজ শরিফ সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। মুশারফই ছিলেন কারগিলে অনুপ্রবেশের জন্য কষা পাক সামরিক ছকের আসল মস্তিষ্ক৷ ২০০১ সালে তিনি নিজেই নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট অভিষিক্ত করেন। সেই সময় ঘরে-বাইরে পারভেজ মুশারফের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি পাক সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) আপন হুকুমবরদারে রূপান্তরিত করেছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি রাশিয়ায় মোদী-নওয়াজের বৈঠকের পর কাশ্মীর সমস্যার যাবতীয় দায় প্রাক্তন সেনাশাসকের একার উপর চাপিয়ে বাঁচতে চাইছে বাদবাকি পাক প্রশাসন, সেখানকার সামরিক বাহিনী তথা রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র আইএসআই?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ