• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-সৈয়দপুর রুটে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট

Bimanঢাকা: ঈদ মানেই আনন্দ হলেও ঢাকা থেকে যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান তাদের কম ঝক্কি-ঝামেলা পোহাতে হয় না। প্রতি ঈদে বাস-লঞ্চের টিকিটে আদায় করা হয় বাড়তি টাকা। মূলত ফিরতি পথে যাত্রীর অপ্রতুলতাকে কারণ হিসেবে দাঁড় করিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়। এমন যখন বাস্তবতা তখন ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ভাড়া উল্টো কমিয়েছে বাংলাদেশ বিমান।

আগামী ৩১ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে হ্রাসকৃত ভাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রা করা যাবে।

এ সময় পর্যন্ত ঢাকা থেকে যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে সময় ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। একইভাবে যেকোন গন্তব্য থেকে ঢাকা আসতে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে।

ঈদকে সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া, লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইট-এ প্রতি শনিবার ট্যাক্সসহ মাত্র ২০০০ টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইট-এ ট্যাক্সসহ মাত্র ২৫০০টাকায় ভ্রমণ করা যাবে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ