• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

140004_1খেলাধুলা ডেস্ক: রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার তারা হলেন-

 ১.হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকার ধর্মপ্রাণ মুসলিম ক্রিকেটার হাশিম আমলা। হাশিম আমলা একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। ধর্মপ্রাণ মুসলিম ক্রিকেটার হাশিম আমলা সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে রোযা রাখা অবস্থায় ক্রিকেট খেলছেন।

২.মইন আলী

মইন আলী পাকিস্তানী বংশোদ্ভুত একজন ইংরেজ ক্রিকেটার। তিনি একজন বা-হাতি ব্যাটসম্যান এবং অফ স্পিন বোলার। সম্প্রতি মইন আলী অ্যাশেজ সিরিজের কার্ডিফ টেস্ট রোযা রাখা অবস্থায় ক্রিকেট খেলেছেন । কার্ডিফ টেস্টে মইন আলী প্রথম ইংনিসে ৭৭ রান করেছেন ও দ্বিতীয় ইংনিসে ১৫ রান করেছেন এবং বোলিংয়ে প্রথম ইংনিসে ২ উইকেট ও দ্বিতীয় ইংনিসে ৩ উইকেট নিয়েছেন ।

৩. শহীদ আফ্রিদিঃ

পাকিস্তানি ধর্মপ্রাণ মুসলিম ক্রিকেটার শহীদ আফ্রিদি। সম্প্রতি শহীদ আফ্রিদি রোযা রেখে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল)খেলছেন।

৪. ইউনুস খানঃ

ইউনুস খান একজন পাকিস্তানী ক্রিকেটার এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ইউনুস খান একজন ডানহাতি ব্যাটসম্যান। সম্প্রতি ইউনুস খান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রোযা রেখে খেলেছেন ।

৫. ফাওয়াদ আহমেদঃ

ফাওয়াদ আহমেদ একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার । ফাওয়াদ আহমেদ একজন লেগস্পিনার বোলার । অস্ট্রেলিয়ার বর্ষসেরা মুসলিম ক্রীড়া ব্যক্তিত্বও নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার ফাওয়াদ আহমেদ । ফাওয়াদ আহমেদও রোযা রাখা অবস্থায় ক্রিকেট খেলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ