নরসিংদী: রান্না করে দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ৫ বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণের মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে নরসিংদীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ আদেশ দেন। আসামিদের বয়স বিবেচনা করে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- নরসিংদী সদর উপজেলার দাসপাড়া মহল্লার আ. রাজ্জাকের ছেলে শাহ আলম (১৮), একই এলাকার আলম মিয়ার ছেলে সবুজ (১৮), রফিক মিয়ার ছেলে রমজান (১৮), মহিউদ্দিন মিয়ার ছেলে মোবারক ওরফে মোকারম (১৮) এবং রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার আফাজউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম স্বপন (১৮)। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৯ জানুয়ারি দাসপাড়া মহল্লার তৎকালীন সোহরাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া ওহিদ মিয়ার মেয়ে রেখা আক্তারকে (১৫) মামলার প্রধান আসামি শাহ আলমের ঘরে রান্না করে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে পাঁচ বন্ধু বিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকট শরীফুল ইসলাম চৌধুরী।