• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাসির বাংলাদেশের ‘জন্টি রোডস’

nasir1ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার হিসেবে নাসির হোসেনের পরিচিতি ছিল। তবে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে গত দুটো সিরিজে নিজেকে অন্যভাবে মেলে ধরছেন বাংলাদেশ দলের এ ডানহাতি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার এক সময়কার সেরা ফিল্ডার জন্টি রোডসের মতো নাসিরও বর্তমানে বাংলাদেশ দলের ফিল্ডিং ডিপার্টমেন্টকে ক্রিকেট-বিশ্বে অন্যভাবে তুলে ধরেছেন।

দুর্দান্তভাবে শূন্যের ওপর নিজের শরীরকে হাওয়ায় ভাসিয়ে অসাধারণ সব ক্যাচ তালুবন্দী করছেন বাংলাদেশের জন্টি রোডস হিসেবে নতুনভাবে স্বীকৃতি পাওয়া নাসির। অথচ একটা সময় ব্যাড-প্যাচের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন বেশ কয়েকটা মাস। এনমকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা নিয়েও ছিলেন নাসির সংশয়ে। তবে ফর্মহীনতা কাটিয়ে জাতীয় দলের ফেরার পর নাসিরকে সাফল্য পেতে দারুণভাবে উৎসাহ যুগিয়ে চলেছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির স্পর্শে যেন আবার নিজেকে নতুনভাবে ফিরে পেলেন নাসির। বোলিং, ব্যাটিং-ফিল্ডিং যেন সব জয়গাতে সেরা হিসেবে নিজেকে ছড়িয়ে যাওয়ার এক প্রতিযোগায়ও নেমেছেন নাসির হোসেন। যখনই দলের বিপদ আর তখনই যেন ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি।

রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রোটিয়াদের ১৬২ রানে অলআউট করতে অগ্রণী ভূমিকা পালন করেন নাসির হোসেন। বল হাতে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি বাউন্ডারির কাছকাছি দাঁড়িয়ে দর্শনীয় একটি ক্যাচ তালুবন্দি করেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নেওয়া কয়েকটি শট দুর্দান্ত ডাইভ দিয়ে রুখেও দিয়েছেন বাইন্ডারি হওয়া থেকে। শুধু কি তাই। বলতে গেলে রোববার প্রোটিয়াদের সামনে যমদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন নাসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ