• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিজে সমতা আনল বাংলাদেশ

soummo-1সিসি নিউজ: রোববার মিরপুরে অসাধারণ ব্যাটিং-বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। দাপুটে এই জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতাও আনল মাশরাফি বিন মর্তুজার দল।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। কিন্তু সফল হননি তিনি। উল্টো টাইগার বোলারদের আগুনমুখো বোলিংয়ে ৪৬ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে সাবলিল ঢঙ্গেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। ২৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১৬৭। আগামী ১৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত ওয়ানডে ম্যাচ।

জয়ের জন্য দরকার ১৬৩ রান। এত অল্প টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। পাঁচ রান করে তিনি সেই রাবাদার শিবির। হয়েছেন বোল্ড। এরপর আবারো রাবাদা চমক। ৩.৪ ওভারে প্রোটিয়া এই তরুণ বোলার বোল্ড করেছেন লিটন দাশকে। আউট হওয়ার আগে লিটন করে গেছেন ১৪ বলে ১৭ রান। এর মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কার মার।

তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের জয়ের ভিত রচনা করেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ১৩৫ রান। ফিফটি করে রিয়াদ আউট হলেও ছক্কা হাকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সৌম্য। ৭৯ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৬৪ বলে ৫০ করেন রিয়াদ। আর শেষ মুহুর্তে মাঠে নেমে শুন্য রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা দুটি ও অ্যাবোট একটি উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ