• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

খানসামার দরিদ্র শিক্ষার্থীর পাশে ডুকাস

mail.google.comখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস)। গত ৫ বছর থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি-ইচ্ছুক স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ভর্তি কোচিংয়ের ব্যবস্থা করে থাকে ডুকাস। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দিকনির্দেশনা মূলক মাসব্যাপী কর্মশালার ব্যবস্থা করেছে সংগঠনটি।

গত পহেলা জুলাই সকাল ১০টা থেকে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের জমির উদ্দিন শাহ গার্লস স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে ওই কোচিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন স্থানীয় তিন শতাধিক শিক্ষার্থী। ওই ভর্তি কোচিংয়ের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফুলবাড়ি সরকারি কলেজের লেকচারার সুশান্ত কুমার রায় । ডুকাসের আহব্বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, “বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। এ জন্য অধিকাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা শেষে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোতে ভিড় করেন। কিন্তু খানসামা উপজেলার অনেক মেধাবী গরিব শিক্ষার্থী অর্থনৈতিক সংকটসহ নানা কারণে ওই সব কোচিংয়ে ভর্তি হতে পারেন না। আমরা এসব শিক্ষার্থীর কথা ভেবে ভর্তির প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ বিনামূল্যে কোচিংয়ের উদ্যোগ নিয়েছি”। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মোঃ ওয়ারেস জানান যে, কোচিংয়ের জন্য আমরা গরিব মেধাবি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি বিনামূল্যে বই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ