• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

ভারতে পদদলিত হয়ে ২২ জন তীর্থযাত্রী নিহত

150714082454_india_river_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র নদী গোদাবরির তীরে পদদলিত হয়ে ২২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে অন্ধ্রের রাজাহমুন্দ্রাই জেলায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

তীর্থযাত্রীরা গোদাবরি নদীর তীরে ঐতিহ্যবাহী মহা পুশকারুলু উৎসবের জন্য সমবেত হয়েছিলেন।

১২ দিনব্যাপী এই উৎসবে এ বছর প্রায় দুই কোটি ৪০ লক্ষ মানুষ গোদাবরির তীরে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।

তীর্থযাত্রীরা বিশ্বাস করেন, এই সময়ে গোদাবরির নদীতে গোসল করলে সব পাপ দূর হয়ে যায়।

রাজাহমুন্দ্রাই জেলার জ্যেষ্ঠপুলিশ কর্মকর্তা শ্রীনিভাসন রাও জানান, উৎসব শুরুর প্রথম দফাতেই নদীর পানিতে হুড়োহুড়ি করে স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ