• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় জাল টাকাসহ জামায়াত-শিবির কর্মী আটক

Hand cupজলঢাকা প্রতিনিধি: জাল টাকা সহ দুই জামায়াত শিবিরের কর্মীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট বাজারে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৪টি জাল নোট পাওয়া যায়। এ সময় পালিয়ে যায় জালটাকা সরবরাহকারী হাফেজ মমিনুল ইসলাম(৪০)।

আটককৃতরা হলো জলঢাকা উপজেলার খালিশা খুটামারা গ্রামের আতিয়ার রহমানের পুত্র জামায়াতকর্মী ক্বারী দেলোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের জোনাব আলীর পুত্র শিবিরকর্মী রুবেল হোসেন। এ ঘটনায় জলঢাকা থানার এএসআই মাহবুবার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ