বিনোদন ডেস্ক: বিজ্ঞাপন বা চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে পরিচিত রাজধানী গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের হোতাপড়ার অবস্থিত খতিব খামার বাড়িতে গত ১২ জুলাই রাত সাড়ে ৮টার কিংবা তার কাছাকাছি কোন এক সময়ে বিজ্ঞাপনের একটি শুটিং ইউনিটে নবাগত মডেল মায়িশা খানকে (১৮) জোর করে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠেছে। বিজ্ঞাপনের পণ্যটি হচ্ছে সুরেশ খাঁটি সরিষার তেলের। আর পরিচালনা করছেন টাইগার রাজিব। এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলেন- বরিশালের আকবর হোসেন রাজিব (টাইগার রাজিব) নরসিংদীর আবুল কালাম আজাদ, চাঁদপুরের মো. আলম, চাপাইনবাবগঞ্জের ওমর ফারুক,পাবনার রেন্টু, বিনাইদহের জুম্মান, ময়মনসিংহের খলিল, কুমিল্লার হিমেল ও নরসিংদীর শুভ ।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম বলেন, সরিষা তেলের ভিডিও চিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রোববার বিকেলে এক নারীকে ঢাকা হোতাপাড়ায় নিয়ে আসে তারা। এরপর তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে সেই মডেল মায়িশা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।এছাড়া শুটিং ইউনিটের সব সরঞ্জাম ফাঁড়িতে জব্দ করে রাখা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ্য করা হয় রাত সাড়ে ৮টা বা তার কিছু কাছাকাছি সময়ে ওই মডেলকে শুটিং স্পটের একটি কক্ষে অবস্থান করছিলেন। সেসময় পরিচালক টাইগার রাজিব ও তার সহকারি আজাদ তার কক্ষে ঢুকে ঘরের দরজা আটকে দেয় এবং অন্যরা বাহিরে অবস্থান করতে থাকেন। এরপর রাজিব ও আজাদ সেখানে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে এবং কৌশলে সেখান থেকে বেড়িয়ে আসেন। এরপর তিনি তার স্বজনদের মোবাইল ফোনে ঘটনাটি জানান। পরে তার স্বজনরা ঘটনাটি পুলিশে জানালে পুলিশ ওই মডেলকে উদ্ধার করে। সেই সঙ্গে নয় যুবককে আটক করে।