• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

Accidentসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৫৯) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে। নিহত  আব্দুস সামাদ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরিয়াহাট গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র ও গড়েয়া ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক।
সূত্র মতে, বুধবার বেলা পৌনে ৩টার দিকে সৈয়দপুর বাস টার্মিনাল মোড়ে চলন্ত একটি বিআরটিসি বাসে উঠার চেষ্টা করেন কলেজ শিক্ষক সামাদ। এক পর্যায়ে বাসে পা রাখতে না পেয়ে পিছলে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন গুরুতর আহত সামাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
পারিবারিক সূত্র মতে, এইচএসসি পরীক্ষার সমাজ বিজ্ঞান খাতার পরীক্ষক আব্দুস সামাদ ফলাফল সিট জমা দেয়ার জন্য পার্বতীপুরে ওই বিষয়ের জনৈক প্রধান পরীক্ষকের কাছে যায়। বেলা আড়াইটার দিকে পার্বতীপুর থেকে বাসযোগে সৈয়দপুর টার্মিনালে এসে ঠাকুরগাঁমুখী বাসের জন্য অপেক্ষা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ