• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাজারে বিবস্ত্র করে তরুণীকে পিটুনি

Dorsonআন্তর্জাতিক ডেস্ক : এ নির্যাতনের এক নির্মম উদাহরণ। ভরদুপুরে বাজারের মধ্যে বছর তেইশের এক তরুণী বধূকে বিবস্ত্র করে মারধর করল তার শ্বশুরবাড়ির লোকজন। পালাতে গিয়ে তরুণী জ্ঞান হারালে ভ্যানরিকশায় করে বাড়ি নিয়ে গিয়ে ফের শুরু হয় নির্যাতন। এবার হাত-পা বেঁধে যৌনাঙ্গে বাঁশের কঞ্চি গুঁজে দেওয়া হয়।
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ তরুণী বধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটজনক। অভিযুক্তরা পলাতক। খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনা ঘটেছে ভারতের বারাসাতে। তরুণী বধূটি এখন বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে ওই তরুণী বারাসাতের কদম্বগাছি ফাঁড়িতে এসে লিখিত অভিযোগ করেন, স্বামী বাড়িতে না থাকলে দুই দেবর তার ওপর দৈহিক অত্যাচার চালায়। অভিযোগে তিনি ওই দুই যুবককে বুঝিয়ে বলার অনুরোধও করেছিলেন। এলাকায় বিষয়টি ছড়ানোর পর মঙ্গলবার সকালে ওই দুই দেবর এবং তাদের একজনের স্ত্রী মিলে ওই তরুণীকে বেধড়ক মারধর করে। তরুণী বাড়ি থেকে বেরিয়ে পালাতে থাকলে ওই তিনজনও তার পিছনে ধাওয়া করে। কদম্বগাছি বাজারে এসে ধরে ফেলে। সবার চোখের সামনেই তাকে চ্যালাকাঠ, ইট দিয়ে মারধর করা হয়, মাথার চুলও টেনে ছিঁড়ে নেওয়া হয়। সেই সময়েই তার শাড়ি, সায়া-ব্লাউজ খুলে তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে দেয় ওই তিনজন।
তরুণীটি কোনোমতে নিজের আব্রু রক্ষা করতে এক টুকরো ছেঁড়া কাপড়ে নিজেকে আড়াল করে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যান। তখন ওই তিন আত্মীয়ই ভ্যানরিকশায় তুলে তাকে বাড়ি নিয়ে যায়।
বাড়িতে নিয়েও শুরু হয় আবার নির্যাতন। এবার বাড়ির পাশে গাছের তলায় হাত-পা বেঁধে ফের তার ওপর অত্যাচার চলে। যৌনাঙ্গে বাঁশের কঞ্চি ঢুকিয়ে দেওয়া হয়। প্রচুর রক্তপাত হতে থাকে। এক প্রতিবেশী নিজের বাড়ির সামনে বৃষ্টির পানির সঙ্গে রক্ত ভেসে আসতে দেখে বাইরে গিয়ে ওই দৃশ্য দেখেন। তিনি পুলিশকে ফোন করেন।
পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের এক চিকিৎসক জানান, তরুণীর অবস্থা সংকটজনক। যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন, ‘শক’-এ রয়েছেন। সারা শরীরে ক্ষতচিহ্ন, জমাট হয়ে রক্ত জমে রয়েছে। আজ বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা।
তরুণীটির স্বামী মঙ্গলবার রাতে পুলিশে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে মারধর, যৌন নির্যাতনের মামলা শুরু করা হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ