সিসি নিউজ: ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে রংপুরে নিরালা পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে ৫০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর এলাকায় গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।