• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |

নীলফামারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Maderসিসি নিউজ: দুই সন্তানের জননী স্ত্রী পাপ্পী বেগম (২৫) কে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী আশিকুর রহমান বুদা। এ ঘটনায় শনিবার বিকালে পুলিশ ধাওয়া করে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী জানায় নীলফামারী জেলা শহরের নতুন বাজার কলোনী মহল্লায় পারিবারিক কলহে শনিবার সকালে স্বামী বুদা তার স্ত্রী পাপ্পী বেগমকে বেধরক পিটিয়ে আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটায় ওই গৃহবধু মৃত্যুর মুখে ঢলে পড়েন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল কর্তৃকপক্ষ বিষয়টি থানা পুলিশ কে অবগত করলে পুলিশ বিকাল ৪টায় ওই গৃহবধুর স্বামীকে গ্রেফতারে অভিযানে নামে। এ সময় শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে পুলিশ কে দেখতে পেয়ে বুদা দৌড়ে পালানো চেষ্টা চালায়। পুলিশ তাকে প্রায় দেড় কিলোমিটার পথ ধাওয়া করে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ