• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বান্ধবীকে জিম্মি করে টাকা ছিনতাই

58985_1ঢাকা: বান্ধবীকে শ্লীলতাহানির হুমকি দিয়ে বন্ধুর এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে টাকা লুটে করে নিয়েছে অজ্ঞাত কয়েকজন যুবক। ঘটনাটি রোববার রাত সাড়ে ৮ টায় রাজধানীর সোহরাওর্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের।

এই মর্মে ভুক্তোভোগী মো. আনছার আলী (২৭) রোববার রাতে পুলিশের শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৯৭। আনছার আলী বহুজাতিক রানার গ্রুপের একজন কর্মকর্তা।

জিডিতে আনছার আলী উল্লেখ করেন, রোববার রাত সাড়ে ৮ টার দিকে ছবির হাট থেকে শিখা চিরন্তন হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেইট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন।

পরে ৬ জন অজ্ঞাত লোক তাকে এবং তার বান্ধবীকে আলাদা করে দুই পাশে নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে আরও ১০-১২ জন লোক যোগ দিয়ে তাদের মোবাইল ফোন, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আনছারের পকেটে থাকা এটিএম কার্ড এবং পিন কোড নিয়ে বান্ধবীকে জিম্মি করে ৫০ হাজার টাকা তুলে নেয় দুর্বিত্তরা।

জিডিতে ডাচ বাংলা ব্যাংকের টিএসসির এটিএম বুথ থেকে টাকা তোলার কথা উল্লেখ করা হয়েছে।

আনছার আলী সাংবাদিকদের জানান, এটিএম কার্ড নেওয়ার সময় তারা আমার বান্ধবীকে শ্লীলতাহানির এবং তাকে হত্যার হুমকি দেয়। এই ভয়ে এটিএম কার্ডটি দিয়ে দেয় সে।

বুথ খেকে রোববার রাত ৯.২৯ মিনিট থেকে ৯.৩১ মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে ব্যাংক সুত্রে জানতে পারেন আনসার আলী। জেনেই শাহবাগ থানায় জিডিটি করেন তিনি। ঘটনাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনার আলী।

এবিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ