• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘরে আটকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণঢাকা : রাজধানীর দক্ষিণখান থানাধীন মোল্লারটেক এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণখান থানার এসআই ফয়জুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, ১৮ বছর বয়সি ওই কলেজছাত্রী মোল্লারটেক এলাকার খোকামিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। খোকা মিয়ার শ্যালক আরিফ হোসেন (২৫) গত তিন দিন একটি কক্ষে তাকে আটকে রেখে ধর্ষণ করে। এরপর পাশের বাসার একজনের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় আরিফ হোসেনকে আটক করা হয়েছে। মেয়েটিকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের আলামত প্রমাণিত হলে থানায় একটি মামলা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ