• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কক্সবাজারে পর্যটক খুন

খুনকক্সবাজার : কক্সবাজারের কলাতলী এলাকার ক্যামেলিয়া রিসোর্ট নামের গেস্ট হাউজ কক্ষে একজন পর্যটক খুন হয়েছেন।

পুলিশ শনিবার রাত ৮টার দিকে এই পর্যটকের লাশ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৭ বছর। তারা মামা-ভাগ্নে পরিচয়ে কক্সবাজারে বেড়াতে আসার কথা বলে ওই গেস্ট হাউজে উঠেন। ঘটনার পর লাশ ফেলে একজন কৌশলে পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) বখতিয়ার চৌধুরী  জানান, শুক্রবার রাতে গেস্ট হাউজটির একটি কক্ষ ভাড়া নিয়ে তারা দুজন উঠেন। গেস্ট হাউজের রেজিষ্ট্রারে নিহত ব্যক্তির নাম লেখা হয় জাফর আলম বাবা কবির আহমদ।

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া নামক স্থানে তাদের বাড়ি বলে উল্লেখ করা হয়। পুলিশের সন্দেহ, শুক্রবার রাতেই খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির গলায় ছুরিকাঘাত এবং শ্বাসরোধের চিহ্ন রয়েছে।

খুনের ঘটনার পরেই অপর সঙ্গী পালিয়ে যায়। পুলিশ কৌশলগত কারণে রেজিষ্ট্রারে উল্লিখিত পলাতক ব্যক্তির নাম প্রকাশ করছে না। পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ