• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

নীলফামারীতে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার

ধর্ষণসিসি নিউজ: তৃতীয় শ্রেনীর এক শিশু ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনা ধামাচাপা দিয়ে প্রভাবশালী মহল শিশুটির ভ্যানচালক পিতাসহ পরিবারটিকে জিম্মি করে রাখায় মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় জেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা তাদের উদ্ধার করেছে। এ ঘটনা নীলফামারী থানায় মামলা ও শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রামের ভ্যানচালক বশির উদ্দিনের মেয়ে গ্রামের শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।

সোমবার স্কুলের টিফেনের সময় স্কুল সংলগ্ন মধ্য শালহাটি বাজারের গালামাল ব্যবসায়ী মৃত বুদারু মাহমুদের পুত্র ইব্রাহিম (৫৫) বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে দোকানের ঝাপ ফেলিয়ে শিশুটিকে ধর্ষন করে। স্কুলের অপর শিশুরা ঘটনাটি টের পেয়ে স্কুলের শিক্ষকদের জানালে সেখান থেকে শিশুকে উদ্ধার এবং ধর্ষক ইব্রাহিম কে আটক করে। এসময় একটি প্রভাবশালী মহল ঘটনাস্থলে এসে সকলকে হুমকী দিয়ে শিশু সহ ধর্ষককে তাদের জিম্মায় নেয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষনের শিকার শিশুটির পরিবারকে জিম্মি করে রাখে।

নীলফামারী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী জানান মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর পক্ষে জনৈক এক ব্যক্তি তাকে বিষয়টি অবগত করেন। এরপর তিনি নারী ফোরামের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

দুপুরে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়ে তিনি বিষয়টি জেলা প্রশাসক জাকীর হোসেন ,পুলিশ সুপার জাকির হোসেন খান,সদর থানার ওসি শাহজাহান পাশা কে অবগত করলে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে ধর্ষনের শিকার শিশুটি সহ তার পিতাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এ সময় ধর্ষক ও প্রভাবশালীরা গা ঢাকা দেয়। শিশুটিকে উদ্ধারের পর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নীলফামারী সদর থানা ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ