• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফকিরের ঝাড়ফুঁক নিতে গিয়ে ধর্ষিত!

ধর্ষণঢাকা: রাজধানীর আজিমপুর এলাকায় ফকিরের কাছে পেটের ব্যথার চিকিৎসা নিতে গিয়ে ১৫ বছর বয়সি কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরের দিকে ধর্ষণের পর বিকেলে ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসের (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরী পূর্বরামপুরা এলাকার পোশাক কারখানায় কাজ করে। কয়েকদিন সে পেটের ব্যথায় ভুগছে। এ অবস্থায় লালবাগের শহীদ নগরের ৪ নম্বর গলি এলাকায় ফুফুর বাসায় বেড়াতে আসে সে।

ওই কিশোরীর ফুফু জোবেদা বেগম অভিযোগ করেন, কয়েকদিন ধরে পেটে ব্যথা হওয়ায় লালবাগ-আজিমপুর শাশায়েদ বাড়ির ফকির আব্দুল মালেকের কাছে নিয়ে যান, যাতে ঝাড়ফুঁক দিলে সে সুস্থ হয়। ফকিরের ওই বাসায় দুটি কক্ষ। একটিতে তাকে (ফুফু) বসিয়ে রেখে, ওই কিশোরীকে চিকিৎসা দেওয়ার জন্য পাশের কক্ষে নিয়ে যায়। এ সময় ওই ফকির তার সহকারী রাসেলের সহযোগিতায় মুখ-হাত চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করে।

পরে ওই কিশোরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান জোবেদা বেগম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ