মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

সাভারে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাই

আপডেট :

ছিনতাইসাভার: সাভারের ব্যাংক কলোনী এলাকায় দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, দুপুরে তিনি জমি রেজিস্ট্রেশনের জন্য সাভার বাজার বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংক থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। পরে সেই টাকা নিয়ে ছাইদুর রহমান নামের অপর এক ব্যবসায়ীসহ তারা মোটরসাইকেলে করে সাব রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ব্যাংক কলোনি এলাকায় পৌঁছালে পিছন থেকে  দুটি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে সন্ত্রাসীরা। এ সময় প্রকাশ্যে পিস্তল  ও রামদা ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

ঘটনার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে এখন পর্যন্ত লুন্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি তারা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Comment