• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিবি পুলিশ পরিচয়ে পিস্তল ও টাকা ছিনতাই

ছিনতাইঢাকা : রাজধানীর মৎস্যভবন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে লাইসেন্স করা পিস্তলসহ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মারধর করা হয়।

আহতরা হলেন ইলেকট্রনিকস ব্যবসায়ী আবদুর রহমান (৩৮) ও তার ভাইরা আবুল কালাম আজাদ ৪৩। তাদের বাসা ১৩/১৪ অভয় দাস লেন টিকাটুলি।

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে কাজ শেষে আবদুর রহমান ও আবুল কালাম রিকশায় করে বাসায় ফিরছিলেন। তারা মৎস্যভবনের কাছে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ধারী তিন-চারজন তাদের গতিরোধ করে একটি মাইক্রোসে তোলে। পরে তাদের হাত-মুখ বেঁধে মারধর করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৩০ হাজার ৫০০ টাকা ও আবদুর রহমানের লাইসেন্স করা পিস্তলটি ছিনিয়ে নেওয়া হয়। পরে শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিকে তুরাগ কামারপাড়া এলাকায় তাদের দুইজনকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়। আবদুর রহমান ও আবুল কালাম তুরাগ থানায় বিষয়টি অবগত করলে থানা থেকে তাদের শাহবাগ থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন আহত আবদুর রহমান ও আবুল কালাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ