মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে সরকারি দল : বিএনপি

বিএনপিসিসি নিউজ: পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য সরকার দলীয় লোকজন চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। অনেক ক্ষেত্রে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেক বিভাগে একটি করে দল গঠন করা হবে বলে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

রাইজিংবিডি

 


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *