• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

হত্যাজামালপুর: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সন্ধ্যার পর চর হাটবাড়ী এলাকায় একটি দোকানে চা খাচ্ছিলেন হানিফ উদ্দিন। এ সময় রাস্তার পূর্ব দিক থেকে আসা একটি গুলি তার মাথার পেছনে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান শুরু হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তাও জানা যায়নি বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ