• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

দুর্বৃত্তের গুলিতে নির্বাচিত কাউন্সিলর গুলিবিদ্ধ

গুলিবিদ্ধকুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন মৌলভী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পশ্চিম দিকে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

আহত রকিব উদ্দিনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে পৌরসভা নির্বাচনের ফলাফল পাওয়ার পর দাউদকান্দি থানার দিকে যাওয়ার পথে দুষ্কৃতকারীরা রকিব উদ্দিনকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ