সিসি নিউজ: বন্ধু পরিচয়ে বাসায় খদ্দের এনে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে স্বামী রিজন (২৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার অভিজাত এলাকা নতুন বাবুপাড়ায়।
সূত্র মতে, সুফিয়ান আলম রিজন নামের ওই যুবক পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।পূর্বে বিয়ে করে সংসার করার কথা গোপন রেখে কিশোরগঞ্জ উপজেলার দরিদ্র পরিবারের মেয়ে লাবনীর (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০১৪ সালের মাঝামাঝি সময়ে দুজনে উভয় পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করে। বিয়ের পর নববধুকে নিয়ে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার জনৈক জফুর আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে রিজন। লম্পট চরিত্রের রিজন বিয়ের কয়েক মাস পর থেকে বন্ধু পরিচয়ে বাসায় খদ্দের এনে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা শুরু করে। আর এ ঘটনা অন্য কেই যেন জানতে না পারে সেজন্য স্ত্রীকে সর্বদা নজরে রেখে বারবার শাসিয়ে দেয়।
উপায়হীণ লাবনী গত বছর নভেম্বর মাসে সুযোগ বুঝে বাসা ছেড়ে পিত্রালয়ে চলে আসে এবং পরিজনদের কাছে বিষয়টি জানায়। পরিবারের লোকজন ঘটনাটি শুনে ৩ ডিসেম্বর নীলফামারী নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে একটি মামলা দায়ের করে।মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সৈয়দপুর থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, সুফিয়ান আলম রিজন প্রেমের ফাঁদে দরিদ্র পরিবারের মেয়েকে কৌশলে বিয়ে করে দেহ ব্যবসায় নামায়। এর আগেও একই কায়দায় দুটি বিয়ে করে স্ত্রীদের দ্বারা দেহ ব্যবসা করার অভিযোগ রয়েছে- যা খতিয়ে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে করা ছিল তার কাছেে একটা কৌশল মাত্র।দৈহিক নির্যাতনের শিকার স্ত্রীরা পালিয়ে গিয়ে নিজ পিত্রালয়ে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।