
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে এক রাতে কয়েকটি বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সূত্র মতে, শহরের কয়া বাঁশবাড়ী এলাকার পুলিশ লাইনের ৩’শ গজ দূরে জনৈক এনজিও কর্মকর্তার বাসায় সোমবার রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গণ সাহায্য সংস্থার সেন্টাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলামের বাসায় রাত আনুমানিক তিনটার সময় ১২/১৩ জনের একটি সংঘবদ্ধ চোরের দল বাসার কলাপসিবল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। বাসার গৃহকত্রী একই সংস্থার অফিস এক্সিটিটিউট নার্গিস মোর্শেদা সিসি নিউজকে জানান, এ সময় গৃহকর্তা অফিসের কাজে ঢাকায় অবস্থান করায় আমার কলেজ পড়ুয়া মেয়ে অদিতি সহ বাসায় অবস্থান করছিলাম। চোরের দলটি রুমের দরজা ভেঙ্গে বেডরুমে ঢুকে ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমার মেয়েসহ আমাকে বেঁধে ফেলে আলমিরা থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছে নার্গিস মোর্শেদা।
অপর দিকে একই রাতে শহরের বাঁশবাড়ী এলাকার জনৈক অরুনের বাসায় এবং মিস্ত্রি পাড়ায় একটি বাসায় একই কায়দায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।