• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

পল্লবীতে যুবককে গলা কেটে হত্যা

হত্যাঢাকা : রাজধানীর পল্লবীতে সিরাজুল ইসলাম ভুট্টো (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত থাকার সন্দেহে তার স্ত্রী শারমিনা ইয়াসমিন ও স্ত্রীর বড় বোন ছেকিনিকে আটক করা হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এর মিল্লাদ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে মিল্লাদ ক্যাম্পের নিজ কক্ষে স্ত্রী শারমিনা ইয়াসমিনসহ ঘুমিয়ে ছিলেন ভুট্টো। ভোর ৪টার দিকে শারমিনা বাথরুমে থেকে এসে দেখেন স্বামীর গলায় ধারালো অস্ত্রের চারটি আঘাতের চিহ্ন। পরে সবাইকে ডাকলে নিহতের চাচাতো ভাই মোক্তারসহ অন্যরা গিয়ে দেখেন ভুট্টোর মৃতদেহ পড়ে আছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে এসআই মোহাম্মদ ফারুকুজ্জামান মল্লিক লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান।

নিহত ভুট্টো চায়ের দোকানদার ছিলেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মোক্তার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ