• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে দুই যুবককে পুড়িয়ে হত্যা

হত্যাগাইবান্ধা: গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুই যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাটাখালি ব্রিজ এলাকার করতোয়া নদীর সিসি ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উক্ত এলাকায় লাশ পড়ে থাকতে দেখতে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, আনুমানিক ২২ থেকে ২৫ বছরের দুই যুবকের শরীর ও মুখ মণ্ডল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এজন্য তাদের চেনা যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, নিহত দুই যুবক ধনাট্য পরিবারের সন্তান বা ব্যবসায়ী। তাদের পরনে জিন্স, গ্যাবাডিন প্যান্ট ও পায়ে দামী জুতা রয়েছে।

বুধবার রাতের কোনো এক সময় অন্য কোথাও তাদের হত্যা করা হয়। এরপর গায়ে আগুন ধরিয়ে লাশ এখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হবে। ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ