• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তালাক দেওয়ায় স্ত্রীর রগ কর্তন

132685_1গোপালগঞ্জ: তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী সিলভা বিশ্বাসকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন পাষণ্ড স্বামী সুকান্ত সরকার।

এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ সময় সিলভা বিশ্বাসের মা নির্মলা বিশ্বাস (৫০) ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

সোমবার রাতে গোপালগঞ্জ সদর টুঠামান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর আহত সিলভা ও তার মাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সিলভা বিশ্বাস বলেন, ২০০৮ সালে কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের সুকান্ত সরকারের সঙ্গে আমার বিয়ে হয়। এরপর থেকে আমি স্বামীর সঙ্গে ঢাকার বংশালে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকি। বিয়ের কিছুদিন পরেই আমি জানতে পারি সুকান্ত সরকার ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ কারণে ২০১৫ সালের এপ্রিল মাসে আমি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে চলে আসি। তখন থেকে আমি বাবার বাড়িতেই থাকি। এতে ক্ষিপ্ত হয়ে সুকান্ত সোমবার রাতে আমার ওপর এ ধরনের হামলা চালায়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স চিকিৎসক এ এস এম জুলফিকার জানান, সিলভা বিশ্বাসের হাত ও পায়ের রগ কেটে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া  হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক সওগাতুল আলম জানান, সিলভার দেওয়া তালাকের পর তার স্বামী চার-পাঁচজন সন্ত্রাসীসহ রাতে সিলভার বাবার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ও তার মাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ