• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই মাস পর বস্তায় মিললো অপহৃত শিশুর লাশ

লাশ উদ্ধাররংপুর: রংপুরে অপহরণের প্রায় দুই মাস পর সাড়ে চার বছরের শিশু রাহিমুল ইসলাম রনকের বস্তাবন্দি লাশ মিলেছে। নিহত রাহিমুল শহরের আদর্শপাড়া এলাকায় ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন রাঙার ছেলে।

শুক্রবার রাত ৯টায় মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি পাথার এলাকার এক জমি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন।

তিনি বলেন, গলা কাটা লাশটি বস্তাবন্দি করে মাটিচাপা দিয়ে রাখা ছিল। ওসি আব্দুল কাদের বলেন, গত ১ ডিসেম্বর দুপুরে রাহিমুলকে নিজেদের বাড়ি থেকে অপহরণ করা হয় জানিয়ে মোছাদ্দেক হোসেন ৩ ডিসেম্বর তার খালাতো ভাই খোড়াগাছ ইউনিয়নের পাইকারের হাট এলাকার মোবাশ্বের আলমকে আসামি করে কোতয়ালী থানায় অপহরণ মামলা করেন।

টাকা লেনদেনের ঘটনা নিয়ে মোছাদ্দেকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে মোবাশ্বের রাহিনুলকে অপহরণ করেন বলে মামলার এজাহারে বলা হয়।

ঘটনার পর থেকে মোবাশ্বের পলাতক থাকলেও তার স্ত্রী, বাবা, মা, ও শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর আসে শিশু রনকের লাশ মোবাশ্বেরের বাড়ি কাছে তেপানি পাথারের একটি জমিতে মাটিচাপা দেওয়া আছে।

ময়নাতদন্তের জন্য লাশ শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ