• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০ হাজার টাকার জন্য মাকে হত্যা!

আদালতবগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপহাট এলাকার সরিষার ক্ষেত থেকে রোকেয়া বেওয়া ওরফে দুলো (৬৮) নামের এক মহিলার লাশ উদ্ধার করার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার পুত্র।

জানা গেছে, মা রোকেয়া বেওয়া দুলো হত্যার সাথে জড়িত সন্দেহে তার বড় ছেলে ইউনুছ আলীকে নিজ বাড়ি থেকে রবিবার পুলিশ আটক করে। পরে তাকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন এর আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ইউনুছ আলী আদালতে জানায়, সে ও তার অন্য ৩ জন সহযোগী নিয়ে তার মায়ের কাছে রক্ষিত ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সরিষার ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় গত ১৮ জানুয়ারি নিহত রোকেয়া বেওয়া দুলোর ছোট ছেলে ইয়াকুব বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম আদালতে ইউনুছের জবানবন্দির কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দুপচাঁচিয়া সদরের নিমতলা নামক স্থান থেকে বৃদ্ধা দুলোর লাশ উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ