• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

কুনিও হত্যা মামলায় ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

আব্দুর রহমান রাসেল, রংপুর: রংপুরে জাপানি নাগরিক  হোসি কুনিও হত্যা মামলায় রোববার আরও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলার মোট ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ চলছে। আগামী ৬ ফেরুয়ারি মামলার পরবর্তী একজন সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জেলানীর সাক্ষী সাক্ষ্যগ্রহণ করা হবে । এদিকে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রথীশ চন্দ্র জানান, আদালতে জাপানি নাগরিক  হোসি কুনিওকে রংপুরের সারাই ইউনিয়নের আলুটারী গ্রামে যেখানে গুলি করে হত্যা করা হয়েছিল । সাক্ষ্যগ্রহণের নবম দিনে রোবাবার আদালতে সাক্ষ্য দেন ঢাকা থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞ জামাল উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম, কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম,ওসি (তদন্ত) মামুনুর রশিদ, এএসআই সবুজ মিয়া, রমেক হাসপাতালের লাশ হস্তান্তরকারী মেরাজুল হক, সোলেমান মিয়া ও আসাদুজ্জামান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসি কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী।
এ মামলায় ৫৭ জনকে সাক্ষী করেছে। আগামীকাল । বিশেষ আদালতে,রোববার   চার্জশিটভুক্ত আসামী মোট পাঁচজন জেএমবি সদস্যকে হাজির করা হয় ।  এরা হচ্ছে : মাসুদ রানা. ইসাহাক আলী, লিটন মিয়া , আবু সাঈদ ও সাখাওয়াত হোসেন ।  এই মামলায় চার্জশীটভ’ক্ত মোট আসামীর সংখ্যা ৮ জন । এরমধ্যে ২ জন ঢাকা ও রাজশাহীর ২টি স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ মারা যায় । এবং একজন আসামী এখনও পলাতক রয়েছে ।  উল্লেখ্য , জাপানী নাগরিক কুনিও হোসিকে ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে  দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ