• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৬ সদস্যের

সড়ক দুর্ঘটনাময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে পপি নামে একজনের নাম জানা গেছে। তবে বাকি নিহতদের নাম পরিচয় রাত ৮টা অবধি জানা যায়নি। এদের সবার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মমেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীকে নিয়ে একই পরিবারের সাতজন বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় নারী-শিশুসহ অটোরিকশার ৬ যাত্রী।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ