Tag: ময়মনসিংহ
-

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে মৃত্যুর তথ্য অসত্য : বিভাগীয় কমিশনার
সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কয়েকজন মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।…
-

মাকে ধর্ষণকারী যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে
সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই। আজ রোববার সকালে নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড…
-

নির্বাচনী অফিস উদ্বোধনের সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত
সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। নজরুল ইসলামের রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া…
-

রংপুর, বরিশাল ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সিসি নিউজ ডেস্ক।। বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই তিন নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে গত সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের ক্ষমতাবলে এসব কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এই তিন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গত বছরের ২৬ নভেম্বর অধ্যাদেশ জারি করে সরকার। বর্তমানে রাজধানী…
-

ময়মনসিংহে চলন্ত প্রাইভেটকারে আগুন
সিসি নিউজ ডেস্ক।। ময়মনসিংহ নগরীতে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওমহল গরু খোয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, চরপাড়া থেকে নতুন বাজারগামী প্রাইভেটকারটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। নতুন বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ দিদারুল আলম…
-

বিএনপির কর্মীদের লাঠি নিয়ে আসা আইনসিদ্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সিসি নিউজ ডেস্ক ।। বিএনপি নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে আসার জন্য ঘোষণা দিয়ে বলা হয়েছিল। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে। এটি আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী…
-

গণপরিবহন বন্ধ, পায়ে হেঁটে সমাবেশে বিএনপি নেতা কর্মীরা
সিসি নিউজ ডেস্ক ।। নানা ভোগান্তি পেরিয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতা কর্মীরা। আজ শনিবার এই সমাবেশে উপস্থিত হতে নেতা কর্মীরা পায়ে হেঁটে সমাবেশ স্থলে যাচ্ছে। অজানা কারণে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে সাধারণ যাত্রীরাও পড়েছেন বিপাকে। তবে কী কারণে গণপরিবহন বন্ধ তা জানাতে পারেননি জেলা মোটরযান মালিক সমিতির…
-

সড়কে জন্ম নেওয়া শিশুর ক্ষতিপূরণে রিট
সিসি নিউজ ।। ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে জন্ম নেওয়া শিশুর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে রিট করা হয়েছে। সেই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণপোষণের ব্যবস্থা করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয় বলে জানান ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। যেই কমিটি ভরণপোষণের বিষয়টি…
-

ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু
সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়। মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদর উপজেলার এনামুল হক…
-

ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৬ সদস্যের
ময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে পপি নামে একজনের নাম জানা গেছে। তবে বাকি নিহতদের নাম পরিচয় রাত ৮টা অবধি জানা যায়নি। এদের সবার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মমেক হাসপাতাল…