• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণপরিবহন বন্ধ, পায়ে হেঁটে সমাবেশে বিএনপি নেতা কর্মীরা

সিসি নিউজ ডেস্ক ।। নানা ভোগান্তি পেরিয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতা কর্মীরা। আজ শনিবার এই সমাবেশে উপস্থিত হতে নেতা কর্মীরা পায়ে হেঁটে সমাবেশ স্থলে যাচ্ছে। অজানা কারণে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে সাধারণ যাত্রীরাও পড়েছেন বিপাকে।

তবে কী কারণে গণপরিবহন বন্ধ তা জানাতে পারেননি জেলা মোটরযান মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোন গণপরিবহন বন্ধ করিনি। বাসচালকেরা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের করার কিছু নেই।’

সরেজমিনে দেখা গেছে, সমাবেশ সফল করতে শুক্রবার বিকেল থেকেই নেতা কর্মীরা আসতে শুরু করেছে। শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকায় নেতা কর্মীরা পায়ে হেঁটে সমাবেশে আসছেন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় নেতা কর্মীদের আসতে খুব সমস্যা হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরাও নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে যাতে সমাবেশে লোকজন আসতে না পারে।’

বিএনপি নেতা লুৎফর রহমান লিটন বলেন, ‘গতকাল শুক্রবার আমরা ময়মনসিংহে অবস্থান নিয়েছি সমাবেশ সফল করার জন্য। শনিবার সকাল থেকেই আমরা সমাবেশস্থলে বিক্ষোভ মিছিল করছি খালেদা জিয়ার মুক্তির দাবিতে।’

সমাবেশস্থলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাজির হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। গত রাত থেকে আওয়ামী সন্ত্রাসীরা ভয়ভীতি দেখালেও মানুষ ভীত নয়। গণপরিবহন বন্ধ থাকার পরে মানুষের উপস্থিতি প্রমাণ করে এ সরকারকে মানুষ আর ক্ষমতায় চায় না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘সমাবেশে নেতা কর্মীদের আসতে আমরা বাধা দিচ্ছি না। যদি তারা সমাবেশের নামে কোন অগণতান্ত্রিক কিছু করে তাহলে তাদের প্রতিহত করা হবে।’

গত ৬ অক্টোবর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি, নেতা কর্মীদের হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি চায় বিএনপি। তবে সেখানে অনুমতি পাননি তাঁরা। পরে ময়মনসিংহ পলিটেকনিকাল ইনস্টিটিউট মাঠে গণসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে বলে জানানো হয়েছে।

উৎস: আজকের পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ