• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সড়কে জন্ম নেওয়া শিশুর ক্ষতিপূরণে রিট

সিসি নিউজ ।। ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে জন্ম নেওয়া শিশুর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে রিট করা হয়েছে। সেই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণপোষণের ব্যবস্থা করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয় বলে জানান ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। যেই কমিটি ভরণপোষণের বিষয়টি তত্ত্বাবধান করবে, তারা সময়ে সময়ে আদালতকে তা অবহিত করবে।

রিটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটিকে (বিআরটিএ) বিবাদী করা হয়েছে।

এর আগে গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকচাপায় রত্না (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। ওই নবজাতক এখনো বেঁচে আছে। তবে নবজাতকটি বেঁচে থাকলেও দুর্ঘটনায় তার বাবা, মা ও বোন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ