প্রশিক্ষণ মানুষকে দক্ষ গড়ে তোলে- জেলা প্রশাসক

Certificate Distribution Pic-001মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে গড়ে তোলে। তাই প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ মানুষের চেতনাকে জাগরত করে। শিখার পর অনুশীলন করতে হবে, কারণ সব কিছুর মূল হচ্ছে অনুশীলন। অনুশীলন ছাড়া কোন কিছুই সম্ভব নয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ব্রীট আয়োজিত “ভুমিকম্প ঝুঁকি মোকাবেলায় অনুসন্ধান, উদ্বার, অগ্নিনির্বাপন ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এসব কথা বলেন।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম আরো বলেন, মানুষকে উজ্জীবিত করার প্রয়াস থাকতে হবে। পৃথিবীর সভ্যতার সাথে সাথে দূর্যোগও বাড়ছে। আমাদের সব সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দক্ষতা প্রদর্শন করতে হলে আমাদের ঝঁকি নিতে হবে। কারণ ঝুকি ছাড়া পৃথিবীতে কোন কল্যানকর কাজ করা যায় না।  ঝুকির সময় নিজেকে উজ্জিবিত রাখতে হবে। তিনি বলেন, নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। নতুন কিছু করে দেখাতে হবে। দূর্যোগে নিজেদেরকে কাজে লাগাতে হবে।
ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রঞ্জন রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক নূর হাসান আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রিজিওনাল স্পেশালিষ্ট মো. আব্দুল বারেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার নিকোলাস ঢালী এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরাইয়া বেগম, নয়ন দাস ও সাংবাদিক মো. মাহবুবুল হক খান প্রমূখ।
জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। অগ্নিকান্ড যাতে কম ঘটে সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক নূর হাসান আহমেদ বলেন, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, দূর্যোগ হচ্ছে এর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। এই ৫০ জন ৫০০ জনে পরিণত করতে হবে। আমাদের যা সাধ্য আছে তা নিয়ে আমাদের দুর্যোগ মোকাবেলা করতে হবে। দুর্যোগ-দূর্বিপাকে সবার আগে এবং সবার পাশে থাকবো।
আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র ও আইডি কার্ড তুলে দেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *