পীরগঞ্জে দুই মোটরসাইকেল চোর আটক

1250,0,0,0,316,256,370,2,2,153,53,0,0,100

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার পীরগঞ্জ উপজেলার রনশিয়া বাজার হতে ২জন মোটরসাইকেল চোরকে জনতা ধাওয়া করে জাবরহাট বাজারে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার বেলা দু’টার সময় রনশিয়া বাজারে জিয়া নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোর দুটির পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে জাবরহাট নামক বাজারে ধরে ফেলে। জানা যায়, উক্ত দুই মোটরসাইকেল চোরের বাড়ি বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে, তাদের একজনের নাম কামাল ও অপরজনের নাম রাসেদ। এই কুখ্যাত দুইচোর  বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।  পীরগঞ্জ থানার ওসি তদন্ত ওয়াহেদ আলী’র  সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং  মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *