সৈয়দপুরে ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

Saidpurসিসি নিউজ: বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদকের পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কৌশলে আসিফ (২৫) নামের ওই চাঁদাবাজকে বুধবার রাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব সরকার (সোহাগ) ও সাধারন সম্পাদক শরীফুল ইসলাম টিটু সিসি নিউজকে জানান, আটক আসিফ সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নেজাম ব্রাদার্সের মালিক নেজাম উদ্দিনের পুত্র। আসিফ সৈয়দপুর শহরের দু’জন ব্যবসায়ীকে মোবাইল ফোনে নিজেকে ছাত্রলীগের সভাপতি সোহাগ, কখনও সাধারন সম্পাদক টিটু সেজে বিভিন্ন কৌশলে চাঁদা দাবি করে তা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। ভুক্তভোগি ব্যবসায়ীরা একথা প্রকাশ করলে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ওই ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে চাঁদাবাজকে সনাক্ত করার ফাঁদ তৈরি করে। বুধবার রাতে তারা কৌশল অবলম্বনের মাধ্যমে আসিফ নামের ওই চাঁদাবাজকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, আজ বৃহস্পতিবার আটক আসিফকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *