• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩১ শিক্ষা প্রতিষ্ঠানকে বোর্ডে হাজির হওয়ার নির্দেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভূক্ত ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর জবাব না দেয়ায় এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কেন ভেঙ্গে দেয়া হবে না এ বিষয়ে নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে স্বশরীরে শিক্ষা বোর্ডে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ পত্রপ্রেরণ করা হয়েছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য জানান,  বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে রংপুর বিভাগের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানকে বোর্ডের প্রেরিত কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় তাদের ম্যানেজিং কমিটি কেন  ভেঙ্গে দেয়া হবে না এ বিষয়ে নোটিশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে স্বশরীরে শিক্ষা বোর্ডে হাজির হয়ে ব্যাখ্যা  দেয়ার জন্য নির্দেশ পত্র প্রেরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য আরে জানান, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নেয়া অতিরিক্ত ফি ফেরৎ দেয়ার নির্দেশনা দিয়ে বোর্ডের পক্ষ থেকে গত ৪ ফেব্রুয়ারী ১৯৪টি স্কুল ও মাদ্রাসায় জরুরী কারণ দর্শানোর তাগিদপত্র দেয়া হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে ১৬৩টি স্কুল ও মাদ্রাসার পক্ষে কারণ দর্শানোর জবাব দিয়ে ভুল স্বীকার করা হলেও ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রেরিত পত্রের বিষয়ে কোন জবাব দেননি। ফলে ওই ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বুধবার (২৪ ফেব্রুয়ারী) এ ধরনের পত্র প্রেরণ করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রংপুর জেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও রংপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান খোর্দ্দ কোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, শালমারা উচ্চ বিদ্যালয়, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা, বুড়াইল উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভরতখালী উচ্চ বিদ্যালয়, কচুয়াহাট উচ্চ বিদ্যালয়, খামার ধনারুহা দাখিল মাদ্রাসা, দিনাজপুর জেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বাড়েয়া কারিগরী উচ্চ বিদ্যালয়, দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা, আলিহাট গাজী আমানিয়া দাখিল মাদ্রাসা, লালমনিরহাট জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান মোগলহাট উচ্চ বিদ্যালয়, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়, সেলিম নগর সুফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, দেওতিরহাট উচ্চ বিদ্যালয়, হীরা মানিক উচ্চ বিদ্যালয়, লোহাকুচি উচ্চ বিদ্যালয়, গোকুন্ডা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা, নয়ারহাট দাখিল মাদ্রাসা, ডাউয়াবাড়ী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ভেলাগুড়ি দাখিল মাদ্রাসা, নীলফামারী জেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় জেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ধরধরা রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, বেগম ফখরুন্নেছা ফাজিল মাদ্রাসা ও পঞ্চগড় নুরবন আলানুর কামিল মাদ্রাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ