• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

সড়ক দূর্ঘটনাসিসি নিউজ: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ফটকের সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আজ রোববার ভোর পৌনে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। তাদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, ওমর ফারুক (২৯) ও মাজেদা আক্তার (৬০)। তাঁদের মধ্যে ওমরের বাড়ি লাকসামে ও মাজেদার বাড়ি চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রামে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ