Tag: দূর্ঘটনা
-

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিনিধি।। পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতরা হলেন, বোদা উপজেলার…
-

কাভার্ড ভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতালেব হোসেন জীম বাবু (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে রনচন্ডী ইউনিয়নের ময়দান পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন জীম বাবু রনচন্ডী খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা…
-

ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় আব্দুল কাদের (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরশহরের নেতার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ইটবোঝাই…
-

রামপালে সড়ক দূর্ঘটনায় এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪
সিসি নিউজ ডেস্ক।। বাগেরহাট জেলার রামপালের বেলাইব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১০ জন রয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে রামপালের বেলাইব্রিজ নামক স্থানে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত…
-

উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থী নিহত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশিরপাথার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর থেকে একটি ট্রাক্টর চিলমারী অভিমুখে যাচ্ছিল। অপর দিকে মোটরসাইকেলে দুই যুবক চিলমারী থেকে উলিপুরে আসছিলেন। পথিমধ্যে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক স্থানে ট্রাক্টর ও…
-

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ভাটা শ্রমিক নিহত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের খিয়ারজুম্মা নামক স্থানে ট্রাক চাপায় ভাটা শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উক্ত স্থানে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরতধুলিয়া এলাকার শাল্টিবাড়ী গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫)। ওই দূর্ঘটনায় মজিবর হোসেনের ছেলে জিকরুল হক ওরফে জিকো (৩২)…
-

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শামসুল হক সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
-

স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না স্বামীর
সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল যোগে স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না তানজির মেহেদী হাসান তুহিন (২৮) নামের এক যুবকের। পথে পাথর বোঝাই একটি ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। ঘটনাটি শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পেট্রোল পাম্প মোড়ে ঘটে। নিহত তানজির মেহেদী হাসান তুহিন উপজেলা মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামের…
-

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন । বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ব্রম্মচারী নামক এলাকার কুইক চিকস মুরগি ফার্মের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাড়ী বগুড়া জেলার কাহালু থানার জোবার পাড়া গ্রামে।…
-

নীলফামারীতে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত
সিসি নিউজ।। নীলফামারীতে অটোবাইকের ধাক্কায় মো. রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাচারী বাজারের অদূরে এঘটনা ঘটে। সে সংগলশী ইউনিয়নের বড় সংগলশী চেয়ারম্যানপাড়ার অহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, শিশু রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এসময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি অটোবাইক তাকে ধাক্কা…
-

কুমিল্লায় বাস উল্টে নিহত ৩
সিসি নিউজ: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ফটকের সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আজ রোববার ভোর পৌনে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। তাদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।…