• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকার এক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ওইদিন রাতে কাজ করে বাইসাইকেলে করে উল্লেখিত সময় বাড়ি ফিরছিলেন তিনি। এসময়  একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে করে শামসুল হক ছিটকে পড়ে যান ও তার সাইকেল দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ বাডিতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দীন সিসি নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ