উত্তরা ইপিজেডে লাইন লিডারকে ছুরিকাঘাত

sdpসিসি নিউজ: নীলফামারীর উত্তরা ইপিজেড মোড়ে নসিব(২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দূবৃত্তরা। নসিব উত্তরা ইপিজেডের ’সনিক’ কোম্পানির লাইন লিডার বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটেছে।

সূত্রমতে, প্রতিদিনের মতো লাইন লিডার নসিব কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলো। ইপিজেড মোড়ে পৌছালে ওৎ পেতে থাকা  দূবৃত্তরা  অতর্কিতভাবে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ‍গুরতর আহত নসিবকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহত নসিবের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহত লাইন লিডার নসিব সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার মবিন খানের পুত্র।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবাুল আকতার সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই লাইন লিডারের অধীন জনৈক কর্মচারী বিভিন্ন অনিয়মের কারনে চাকুরীচ্যুত হয়। সেই তার দলবল নিয়ে এ ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। চাকুরীচ্যুত ওই কর্মচারীর বাড়ি সৈয়দপুর শহরের ঢেলাপীড় এলাকায় বলে জানা যায়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১:১৫)  থানায় কোনো মামলা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *