Tag: ইপিজেড

  • রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত

    রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত

    সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জবেদ আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাজিরহাট নামক স্থানে ঘটে। তিনি জেলার ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া গ্রামের মৃত নছিয়া আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার একজন দায়িত্বশীল কর্মী। পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার রংপুরে ইসলামী আট…

  • উত্তরা ইপিজেড: চার কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

    উত্তরা ইপিজেড: চার কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে চার কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। সোমবার সকালে ইপিজেডের মূল ফটকের সামনে ওই কর্মসূচি পালিত হয়। এসময় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের প্রাপ্য বেতন নিয়মিত পরিশোধ করে না। এছাড়া অতিরিক্ত সময় কাজ করালেও সেই পারিশ্রমিক দেওয়া হয়…

  • উত্তরা ইপিজেডের চারটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

    উত্তরা ইপিজেডের চারটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে চারটি কারখনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার ওই চার কারখানার পক্ষে প্রকাশিত নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড, ইপিএফ প্রিণ্টিং লিমিটেড, সেকশন সেভেন ইণ্টারন্যাশনাল লিমিটেড। অবৈধ ও অঘোষিত ধর্মঘট শ্রমিক ধর্মঘট, বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মবিরতি এবং উৎপাদন ব্যাহতের…

  • উত্তরা ইপিজেডে শ্রমিক গ্রেফতারের ঘটনায় ব্যবস্থাপক প্রত্যাহার, পিতা ও পুত্রের জামিন

    উত্তরা ইপিজেডে শ্রমিক গ্রেফতারের ঘটনায় ব্যবস্থাপক প্রত্যাহার, পিতা ও পুত্রের জামিন

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরী (বিডি) লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে। ১২ সেপ্টেম্বর ওই কারখানার শ্রমিক সাইফুল ইসলাম নিখোঁজ হলে পুলিশ উদ্ধার করে কারাগারে পাঠানোর…

  • কাজে ফিরেছে উত্তরা ইপিজেডের শ্রমিকেরা

    কাজে ফিরেছে উত্তরা ইপিজেডের শ্রমিকেরা

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডের কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিক নিহতের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার কার্যক্রম শুরু হয় সকলে। কারখানা চালু হওয়ায় এদিন দলবেধে কাজে যোগদেন শ্রমিকরা। শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নেওয়ায় পুরনো চেহারায় ফিরেছে উত্তরা ইপিজেড। তবে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন আছে। তারা শ্রমিকদের পরিচয়পত্র যাছাবাছাই এবং সন্দেহ হলে তল্লাশি করছে। শ্রমিকেরা…

  • নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক ও আইনশৃংখলা বাহিনীর সংঘর্ষে নিহত-১

    নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক ও আইনশৃংখলা বাহিনীর সংঘর্ষে নিহত-১

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম হাবিব ইসলাম (৩২)। সে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাজিরহাটের দুলাল হোসেনের ছেলে। তিনি ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক। আন্দোলনকারী শ্রমিকরা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্ৰীন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ…

  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক বোনের মৃত্যু, মুমূর্ষু আরেকজন

    গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক বোনের মৃত্যু, মুমূর্ষু আরেকজন

    সিসি নিউজ।। নীলফামারীতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই বোনের মধ্যে চিকিৎসাধীন এক বোন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজীপাড়া মসজিদসংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া নারীর নাম সুইটি আক্তার (২২)। দগ্ধ তাসফিয়া আক্তার (১৯) ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের…

  • নীলফামারীর উত্তরা ইপিজেডের নারী শ্রমিক নিখোঁজ 

    নীলফামারীর উত্তরা ইপিজেডের নারী শ্রমিক নিখোঁজ 

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মোছা: সুরজাহান (৩০) নামে এক নারী শ্রমিক গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সুরজাহান নীলফামারীর সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী । তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহের স্ত্রী। তার নাজমুন নাহার (১৩) ও সুজাত (৮) নামে ছোট দুই ছেলে-মেয়ে…

  • ইপিজেডে চাকুরীর প্রলোভনে গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় প্রতারক গ্রেফতার

    ইপিজেডে চাকুরীর প্রলোভনে গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় প্রতারক গ্রেফতার

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকুরীর প্রলোভন দিয়ে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল হামিদ ওরফে আকাশ (৩৫) নামে প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই প্রতারককে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আকাশ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর তাহের সরকারের ছেলে। ভুক্তভোগী গৃহবধুর বাড়ী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।…

  • সৈয়দপুরে কিশোরীর প্রেমের টানে চীনা নাগরিক

    সৈয়দপুরে কিশোরীর প্রেমের টানে চীনা নাগরিক

    সিসি নিউজ।। বিয়ের আসরে তাদের পরিচয়। তারপর প্রেম। আর এ প্রেমের টানে চীন থেকে নীলফামারীতে ছুটে এলো প্রেমিক। বিয়েটি সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার (১৮ জুলাই) নীলফামারীর সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে। প্রেমিক চীনের গুয়ানডং শহরের চিশুয়ী টাউনের লীন সিংকের ছেলে লীন ঝানরুই (৫০)। অপরদিকে প্রেমিকা মিন্নি আকতার মিথুন (২০) নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক…

  • নীলফামারীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

    নীলফামারীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

    সিসি নিউজ।। নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় বাসের ধাক্কায় রেজওয়ান ফকির এজাজুল (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ফকির এজাজুল সদর উপজেলার পিলারের বাজার এলাকার জসিম উদ্দিন জাদু মিয়ার ছেলে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইপিজেড বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ির…

  • সৈয়দপুরে রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

    সৈয়দপুরে রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

    সিসি নিউজ।। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম নীলফামারীর সৈয়দপুরের রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ পরিদর্শন করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর এলাকায় নোয়া গ্রুপের ওই শিল্প প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। এ সময় তারঁ সাথে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি)…

  • নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা চুরির অভিযোগে নারী শ্রমিক কারাগারে

    নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা চুরির অভিযোগে নারী শ্রমিক কারাগারে

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরা ইপিজেডের পরচুলা চুরি করতে গিয়ে সুমি চৌধুরী (২৭) নামে কথিত এক এসপিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এভারগ্রীণ নামের একটি পরচুলা কোম্পানিতে চুরির ঘটনাটি ঘটে। সুমি দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। সে তাঁর ফেসবুক আইডিতে এসপি পদবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবহার করেছে। নীলফামারী সদর…

  • নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

    নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

    সিসি নিউজ।। নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে ইপিজেড সংলগ্ন নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী(২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র…

  • ইপিজেডে ডিম সাম কিং রিসোর্টের উদ্বোধন

    ইপিজেডে ডিম সাম কিং রিসোর্টের উদ্বোধন

    সিসি নিউজ ।। উত্তরা ইপিজেডে ইকু ফাস্ট ডিম সাম কিং রিসোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এটি ইকু গ্রুপের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) মহা ব্যবস্থাপক তানভীর আলম বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলমের মা তাহমিনা আলম, সহধর্মিণী ও ইকু…

  • উত্তরা ইপিজেডে লাইন লিডারকে ছুরিকাঘাত

    উত্তরা ইপিজেডে লাইন লিডারকে ছুরিকাঘাত

    সিসি নিউজ: নীলফামারীর উত্তরা ইপিজেড মোড়ে নসিব(২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দূবৃত্তরা। নসিব উত্তরা ইপিজেডের ’সনিক’ কোম্পানির লাইন লিডার বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘটনা ঘটেছে। সূত্রমতে, প্রতিদিনের মতো লাইন লিডার নসিব কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলো। ইপিজেড মোড়ে পৌছালে ওৎ পেতে থাকা  দূবৃত্তরা  অতর্কিতভাবে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে…