• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

সিসি নিউজ।। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম নীলফামারীর সৈয়দপুরের রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ পরিদর্শন করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর এলাকায় নোয়া গ্রুপের ওই শিল্প প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।

এ সময় তারঁ সাথে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ, সদস্য (মুসক নীতি) মিস জাকিয়া সুলতানা ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরিদর্শনকালে এনবিআর চেয়ারম্যান প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে এ ধরনের শিল্প প্রতিষ্ঠানে উৎপদিত পন্য বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করছে। তাই তিনি এসকল প্রতিষ্ঠানে আমদানিকৃত কাঁচামালে ভ্যাট ও শুল্ক ছাড় দেওয়ার প্রতিশ্রতির কথা জানান।

এর আগে এনবিআর চেয়ারম্যান রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজে এসে পৌছালে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী পূজা দেবী পোদ্দার তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় নোয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু, ব্যবস্থাপনা পরিচালক গোকুল কুমার পোদ্দার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম ডাব্লিউ উপস্থিত ছিলেন।

এদিন সকালে এনবিআর চেয়ারম্যান নীলফমারীর উত্তরা ইপিজেডে কর্মরত দুই শতাধিক নারী শ্রমিকদের মাঝে বাইসাইকেল বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ