ইপিজেডে ডিম সাম কিং রিসোর্টের উদ্বোধন

সিসি নিউজ ।। উত্তরা ইপিজেডে ইকু ফাস্ট ডিম সাম কিং রিসোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এটি ইকু গ্রুপের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) মহা ব্যবস্থাপক তানভীর আলম বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলমের মা তাহমিনা আলম, সহধর্মিণী ও ইকু গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন আলম, পরিচালক ইরফান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম বলেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী রিসোর্টে রয়েছে সকল ধরনের খাবারের ব্যবস্থা। রয়েছে সুপার সপ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *